শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ৫:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি'র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলামের কাছ  থেকে দিনাজপুর -৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সহ-সভাপতি মাহবুব আহমেদ,জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, সদর উপজেলা বিএনপি'র সভাপতি আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপি'র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ জেলা বিএনপি'র অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিনাজপুর থেকে দেশের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে আমরা প্রচারণা শুরু করেছি। বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপুর সদর আসনে সর্বত্রই জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন ও জেলা বাসী সর্বাত্মক ভাবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে অধীর আগ্রহে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন।

তিনি বলেন, আমরা আশা করছি, এবারের জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়া সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবেন।

তিনি বলেন,বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নয়, দিনাজপুরে দল মত নির্বিশেষে সকলেই বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণায় ভোট গ্রহণ পর্যন্ত পাশে  থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভোরের আকাশ/তা.কা


 

মনোনয়নপত্রখালেদা জিয়াদিনাজপুর

শেয়ার করুন: