শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ৭২ বস্তা সার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‎গাইবান্ধার সাদুল্লাপুরে সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ৭২ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় অভিযুক্তকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

‎‎মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন।

‎এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার উত্তর মন্দুয়ার এলাকার ওই  বাড়িতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন।

‎অভিযুক্ত শাহীন সরকার (৬০) উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর মন্দুয়ার গ্রামের মৃত বদিউজ্জামান সরকারের ছেলে।

‎জানা যায়, অভিযানকালে অবৈধভাবে মজুত রাখা এসব সার জব্দ করা হয়। জব্দ করা সারের মধ্যে ইউরিয়া ১৩ বস্তা, জিপসাম ২৮ বস্তা, ডিএপি ১৬ বস্তা, টিএসপি ১৩ বস্তা ও পটাশ সার ২ বস্তা রয়েছে। যার সর্বমোট দাম প্রায় ৫৬ হাজার ৭০০ টাকা।

‎কৃষকদের দাবি, সারের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে নিয়মিতভাবে বাজার ও গুদামে অভিযান পরিচালনা অব্যাহত রাখা প্রয়োজন।

আরও পড়ুন

সেপ্টেম্বরে মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‎এ বিষয়ে অভিযুক্ত শাহীন সরকার বলেন, আমরা প্রান্তিক কৃষক। বাড়িতে রাখা সার বিক্রি কিংবা মজুদ নয়। রোপা আমন ক্ষেতে প্রয়োগের জন্য এসব সার রাখা হয়।

‎এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন বলেন, 'কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কেউ অবৈধভাবে মজুত বা বেশি দামে বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

‎ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: