শিরোনাম
পরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টাপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

বেড়ায় ওসি নয়ন কুমার প্রত্যাহার, নতুন দায়িত্বে গোলাম মোস্তফা

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পাবনার বেড়া উপজেলায় টানা তিন দিন ধরে চলা সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগের মুখে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। একই রাতে তাঁর স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন পাবনা সদর সার্কেল অফিসের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফা।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও অস্থিরতার ঘটনার প্রেক্ষাপটে এই রদবদল আনা হয়েছে। টানা তিন দিনের সহিংসতায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন ও অভিযোগ ওঠে।

আরও পড়ুন

দিনাজপুরে জেনারেল হাসপাতালে শিশু বিভাগ উদ্বোধন

​দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা না রাখার অভিযোগ সামনে আসার পর বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগই এই তাৎক্ষণিক প্রত্যাহারের পেছনে বড় ভূমিকা রেখেছে।

​রদবদলের সিদ্ধান্তের পর রাতেই নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বেড়া থানার দায়িত্ব গ্রহণ করেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে প্রশাসনিক ও পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: