শিরোনাম
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্ক

দেবিদ্বারের গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে সাবেক স্বামী

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দেবিদ্বারের গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে সাবেক স্বামী
দেবিদ্বারের গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে সাবেক স্বামী

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ কাচা বাজারে প্রকাশ্যে দিবালোকে ছুরিকাঘাতে এক নারীকে হত্যার ঘটনা ঘটেছে। 

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে জনসমাগমপূর্ণ বাজারে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত নারীর সাবেক স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত নারীর নাম সুফিয়া বেগম, তাঁর বয়স ৩৮ বছর বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতের বাড়ি দেবিদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিনাইপার গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে,   সুফিয়া বেগম কোম্পানীগঞ্জ বাজারে শাকসবজি কিনতে গেলে তাঁর সাবেক স্বামী হঠাৎ ধারালো ছুরি দিয়ে তাঁকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান।

নিহত নারী মুরাদনগর উপজেলার ভিংলাবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং গৃহপরিচারিকার কাজ করতেন।

খবর পেয়ে স্বজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী দেবিদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিনাইপার গ্রামের মেয়ে এবং শরিফুল নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়েছে বলেও এলাকাবাসী জানিয়েছেন।

প্রকাশ্য বাজারে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: