শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকার হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার গোপীনাথপুর শাখা উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম এর উপর বর্বরোচিত হামলা এবং হত্যার প্রতিবাদে এসোসিয়েশন অব ব্যাংকার্স, ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন আয়োজন করা হয়।

বুধবার (৮ জুন) বিকেলে এসোসিয়েশন অব ব্যাংকার্স, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মো. শরীফুল হক'র সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসোসিয়েশনর সাধারন সম্পাদক মো. ছাখীউর রহমান খান, অর্থ সম্পাদক মো. হোসাইন আল ফারুক, ব্যাংকার্স এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম ভূঁইয়া, সহ-সভাপতি মাসুদূর রহমান, অর্থ সম্পাদক সাইদূর রহমান মোল্লা, ব্যাংকার্স ফোরাম কসবার সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সহ- সভাপতি মো. নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মো. ইয়াকুব আলীসহ জেলার বিভিন্ন সরকারী এবং বেসরকারী ব্যাংকের ম্যানেজার এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কুষ্টিয়ায় ১৩ বছরের কিশোর আদনান নিখোঁজ

আলোচনা সভায় বক্তারা এই নৃশংস হত্যাকান্ডের হোতা আলী ও তার সহযোগীদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার বিধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

৭ জুলাই বিকেলে ব্যাংক থেকে বাসায় ফেরার পথে উপর্যুপরি ছুরিকাঘাত ও লাঠিপেটা করে তাকে রাস্তায় ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়; পরে তিনি মৃত্যুবরণ করেন।

ভোরের আকাশ/এম

ব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: