শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাদি হত্যার প্রতিবাদে মাগুরায় মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ৬:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

শহীদ শরিফ ওসমান বিন হাদির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মাগুরায় শোক ও বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে মাগুরা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভায়নার মোড় স্মৃতিস্তম্ভে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, হাদি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পক্ষে আপসহীন এক কণ্ঠ। ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে জীবন দিতে হয়েছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, দেশে বর্তমানে বাকস্বাধীনতা চরমভাবে বাধাগ্রস্ত হয়ে পড়েছে। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন তন্ময় রহমান তুর্য, জোবায়ের হোসেন হামজা, শাহরিয়ার আহমেদ সামিসহ আরও অনেকে।

এ সময় শিক্ষার্থীরা  জান দেব, তবু জুলাই দেব না—সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

ভোরের আকাশ/এসএইচ

 

মাগুরাবিক্ষোভমেডিকেল শিক্ষার্থী

শেয়ার করুন: