শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ৩:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩
বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যানে থাকা তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও অন্তত ছয়জন শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সুতাসি নামক রেলক্রসিংয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া গামী একটি লোকাল ট্রেন দুপুর আড়াইটার দিকে সুতাসি রেলক্রসিং অতিক্রম করছিল। ঠিক সেই সময় স্থানীয় ‘জনতা জুট মিল’-এর শ্রমিকবাহী পিকআপ ভ্যান ক্রসিং পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। ধাক্কায় ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহত ছয়জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত শ্রমিকদের বাড়ি ময়না ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিকআপ ভ্যানরেল দুর্ঘটনায়নিহত

শেয়ার করুন: