কসবায় আধা মণ গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের অভিযানে আধা মণ (২০ কেজি) গাঁজা উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কসবা থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় উপজেলার গোবিন্দ্রপুর পূর্বপাড়া এলাকা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় আলামত জব্দ করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুজন পালিয়ে যায়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
ভোরের আকাশ/তা.কা