শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানবিক চিকিৎসাসেবাই হোক হাসপাতালের মূল লক্ষ্য: শামীম

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বলেছেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রতিটি মানুষ যেন আন্তরিক, নিরাপদ ও মানসম্মত সেবা পান, সে বিষয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে নগরের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হাসপাতাল মানুষের শেষ আশ্রয়স্থল। রোগী ও তাদের স্বজনরা অনেক আশা নিয়ে চিকিৎসা নিতে আসেন। তাই কোনো ধরনের অবহেলা, দায়িত্বহীনতা বা অসৌজন্যমূলক আচরণের কারণে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মা ও নবজাতকের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব, মানবিকতা ও পেশাগত দায়িত্বশীলতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

মাহবুবের রহমান শামীম বলেন, সীমিত সুযোগ-সুবিধা সত্ত্বেও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল সেবার মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। হাসপাতালের পরিচালনা কমিটি, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় এটিকে দেশের অন্যতম আধুনিক ও মডেল মাতৃসদন হাসপাতালে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে বেদখলে থাকা প্রায় ১২০ কোটি টাকা মূল্যের সম্পদ উদ্ধার হওয়ায় হাসপাতালের আর্থিক সক্ষমতা বেড়েছে। এর ফলে ভবিষ্যতে চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।

সেবার মান বজায় রাখতে হাসপাতালের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সপ্তাহে অন্তত দুই দিন তিনি নিজেই হাসপাতাল পরিদর্শন করবেন। পাশাপাশি রোগীদের অভিযোগ, চিকিৎসাসেবার মান এবং প্রশাসনিক কার্যক্রম নিয়মিত মূল্যায়নের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা বলেন, একটি হাসপাতালের প্রতি মানুষের আস্থা গড়ে ওঠে চিকিৎসার মান, দক্ষ জনবল, পরিচ্ছন্ন পরিবেশ, সময়মতো চিকিৎসা এবং রোগীদের প্রতি মানবিক আচরণের মাধ্যমে। এসব বিষয় নিশ্চিত করা গেলে দেশের হাসপাতালগুলোর প্রতি মানুষের আস্থা আরও বাড়বে এবং উন্নত চিকিৎসার জন্য অপ্রয়োজনীয়ভাবে বিদেশমুখী হওয়ার প্রবণতাও কমবে।

জেমিসন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান মো. আছিফ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাবর, রায়হানুল আনোয়ার রাহী, চিফ মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানা, ডা. তাসলিম চৌধুরী, ডা. মিছবাহ উদ্দিন, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মর্জিনা আক্তার, ইউনিট লেভেল অফিসার জিয়াউল হক জিয়াসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

রেড ক্রিসেন্টস্বাস্থ্যসেবাহাসপাতালচট্টগ্রাম

শেয়ার করুন: