শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর সরকারি কলেজে ছাত্রদল নেতার ভাঙচুরের ভিডিও ভাইরাল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ৯:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে ভাঙচুর চালিয়ে ভিডিওধারণ করা যুবকের পরিচয় চিহ্নিত হয়েছে। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজিব। ভাঙচুরের ওই ঘটনা ও ভিডিওধারণ বৃহস্পতিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। 

এ ঘটনায় তাকে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সজিবের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে কলেজে ভাঙচুরের ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়।

তবে কোন উদ্দেশ্যে কলেজে ভাঙচুর চালানো হয়েছে—তা এখনো নিশ্চিত করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় বলেন, ভাঙচুরের ঘটনায় আমরা বৃহস্পতিবার রাতেই থানায় অভিযোগ করেছি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, কলেজ কর্তৃপক্ষ একটি জিডি করেছে। বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একটি কক্ষে ঢুকে ক্যাপ পরা ও মুখ ঢাকা অবস্থায় এক যুবক ব্যাপক ভাঙচুর চালায়। তার সঙ্গে থাকা অন্য এক ব্যক্তি ভিডিও ধারণ করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নিন্দা শুরু হয়।

পরবর্তীতে ভিডিও থেকে যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজিবকে দল থেকে বহিষ্কার করা হয়।

ভোরের আকাশ/মো.আ.

 

ছাত্রদল নেতাপিরোজপুরকলেজ

শেয়ার করুন: