শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মহাদেবপুর ও মান্দায় ১০ দিনের ব্যবধানে তিন হত্যাকাণ্ড

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নওগাঁর মহাদেবপুর ও মান্দায় মাত্র ১০ দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছেন। এর মধ্যে মহাদেবপুর উপজেলায় দুটি এবং মান্দা উপজেলায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে । ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।

স্বল্প সময়ের ব্যবধানে একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় জেলার মহাদেবপুর ও মান্দা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ও নির্জন এলাকায় চলাচল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকে ।

স্থানীয়দের দাবি, এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো প্রয়োজন ।

আরও পড়ুন

গোপালপুরে চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

এদিকে, একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত এসব ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ।

এ বিষয়ে মহাদেবপুর ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে কথা হলে মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক এবং মান্দা থানার ওসি আবজাল হোসেন জানান, নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতায় কোনো ঘাটতি নেই । অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে । তারা আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: