মনোহরগঞ্জে হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে গরু ছাগল বিতরণ

কুমিল্লার মনোহরগঞ্জে হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে বিনামূল্যে গরুর বকনা বাছুর ও ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বড়কেশতলা উচ্চ বিদ্যালয় মাঠে মানব কল্যাণ সংস্থা (মাকস্ কুমিল্লা)র নাঙ্গলকোট শাখার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এসব পশু বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাকস্ কুমিল্লার ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এফসিএমএ চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মো. আনোয়ার উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. সাইফুল আলম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাহাদাত হোসেন, উপজেলা প্রতিবন্ধী অফিসের চিকিৎসক ডা. মো. আরিফ হোসেন ও বড়কেশতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাসসহ অন্যরা।
পশু বিতরণ কার্যক্রমের শুরুতে পশুপালন বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেন উপজেলা ভেটেরিনারি সার্জন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাকস্ নাঙ্গলকোট শাখার নির্বাহী পরিচালক এ কে এম শামীম উদ্দিন।
ভোরের আকাশ/সু.পা