শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাইবান্ধায় জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে শহরের সুখশান্তির বাজার এলাকায় অবলম্বন কার্যালয়ের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর সহযোগিতায় মানবাধিকার সংগঠন অবলম্বন ও গাইবান্ধা জেলা মানবাধিকার ফোরাম এই মতবিনিময় সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলন- গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান। আলোচনা করেন মানবাধিকার সংগঠন অবলম্বন-এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ডাব্লিউডিপি’র নির্বাহী প্রধান ফরিদ আহমেদ, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুল আলম, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদর থানা আহবায়ক গোলাম রব্বানী মুসা, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল, নারী নেত্রী সেলিনা আক্তার সোমা, জিআরডিএফর নির্বাহী পরিচালক আসাদুল ইসলাম, পল্লী অগ্রগতি সংস্থার লিপি খাতুন, উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার শারমিন সুলতানা, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, হরিজন ঐক্য পরিষদের নেতা সোহাগ বাবু প্রমুখ।

আলোচকরা বলেন, গাইবান্ধা জেলার প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই সামাজিক, অর্থনৈতিক ও আইনি বঞ্চনার শিকার।ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ন্যায়বিচারের ক্ষেত্রে তারা এখনও বৈষম্যের মুখোমুখি।জেলার মানবাধিকার পরিস্থিতি কেমন রয়েছে সে বিষয়ে গাইবান্ধা জেলার বিভিন্ন সেক্টরের তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বিভিন্ন প্রকাশিত সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার মানবাধিকার পর্যালোচনা করে রিপোর্ট প্রকাশিত করা হবে।

সভায় মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ন্যায্য অধিকার আদায় এবং তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের সভা সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/জাআ

মানবাধিকারগাইবান্ধামতবিনিময় সভা

শেয়ার করুন: