ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে রকি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত রকি সদর উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামাম জানান, ওই গ্রামের উত্তরপাড়ায় একটি ঘাঁসের জমিতে রকি নামের এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ভোরের আকাশ/সু.পা