শিরোনাম
আবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিত্যদিনের মতোই স্বাভাবিকভাবে চলাচল করছে দূরপাল্লার বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন। নিষিদ্ধ সংগঠনের কাউকেই দেখা যায়নি মহাসড়কে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সারাদিন দাউদকান্দির টোল প্লাজা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত বিভিন্ন অংশে যান চলাচল ও লোকজনের স্বাভাবিক চলাচল লক্ষ করা গেছে। দাউদকান্দি বলদা খালের কনফেকশনারী দোকানদার সোহান বলেন, প্রতিদিনের ন্যায় আমরা স্বাভাবিকভাবেই আমাদের ব্যবসাযয়িক কাজ পরিচালনা করছি।

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘অন্যান্য দিনের মতো আজকেও সবকিছু স্বাভাবিক । যান চলাচল, মানুষের চলাচল এবং মানুষের কাছে মনে হচ্ছে না যে আজকে কিছু ডেকেছে কেউ ।’

বুড়িচং উপজেলার নিমসার বাজারের ব্যবসায়ী মামুনুর রশিদ বলেন, পাইকারি বাজারে অন্যান্য দিনের মতোই ক্রেতারা এসেছেন । বিক্রিও অন্যান্য দিনের মতো । কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘সারা রাত আমরা কুমিল্লা মহানগর এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করেছিলাম ।

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে আ’লীগের ৯ জন কর্মী আটক

নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কোথাও দেখা যায়নি । আমাদের অঙ্গসংগঠনগুলো মাঠে আছে । যেকোনো ধরনের অরাজকতা ঠেকাতে আমরা প্রস্তুত । দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব ।’

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, যেকোনো অরাজকতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী টহলে আছে । ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০৪ কিলোমিটার এলাকায় কোনো ধরনের আপত্তিকর ঘটনা ঘটেনি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: