শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‎পিরোজপুরে চলছে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের আগমন উপলক্ষে প্রস্তুতি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পর্যায়ের প্রায় ৪০ জন নেতৃবৃন্দ দেশব্যাপী সফর করছেন। 

আগামীকাল রোববার (১৩ জুলাই) পিরোজপুরে আসছেন এনসিপির শীর্ষ নেতারা। শনিবার (১২ জুলাই) রাতে এসে পরদিন বিভিন্ন কর্মসূচি পালনের পর ঝালকাঠি রওনা দিবেন।
‎
‎দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা, মূখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতু প্রমুখ নেতারা এই সফরে অংশ নিচ্ছেন।

এছাড়া খুলনা বিভাগীয় প্রধান দায়িত্বপ্রাপ্ত নেতা মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন-সহকেন্দ্রীয় কমিটির প্রায় ৪০ জন সদস্য পিরোজপুর সফরে অংশ নেবেন।
‎
‎জানা যায়, আজ শনিবার সন্ধ্যা ৭টায় পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত পথসভা করবেন। রাত সাড়ে ৯টায় সদর উপজেলার ইয়াসিন খার পুল সংলগ্ন একটি নূরানী মাদ্রাসায় নৈশভোজ ও সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পরদিন রোববার (১৩ জুলাই) মূল পদযাত্রার ও পথসভা করবে দলটি। শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শুরু করে শহীদ মিনারে এসে পথসভায় মিলিত হবেন তারা। এই সফরের মাধ্যমে কেন্দ্রীয় নেতারা দক্ষিণাঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপট, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীলরা।

‎ভোরের আকাশ/এসএইচ

এনসিপিপিরোজপুর

শেয়ার করুন: