শিরোনাম
সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

সৈয়দপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক-এর নীলফামারীর সৈয়দপুরে আগমন উপলক্ষ্যে এক শুভেচ্ছা ও স্বাগত সভার আয়োজন করা হয়েছে।  

​প্রতিমন্ত্রীর বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ৩১ অক্টোবর সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হাজিপাড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে ‘ইমপ্যাক্ট (ফেজ-৩) প্রকল্প, যুব উন্নয়ন অধিদপ্তর, নীলফামারী ও সৈয়দপুর’-এর পক্ষ থেকেও উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়,পরে প্রতি মন্ত্রী বায়োগ্যাস উদ্যোক্তা পাচজনের হাতে ঋণের চেক তুলে দেন।  

আরও পড়ুন

লোহাগাড়া প্রেস ক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

​এই সফর ও পরিদর্শনের মাধ্যমে জেলার যুব সমাজের উন্নয়ন এবং পরিবেশবান্ধব বায়োগ্যাস কার্যক্রম আরও বেশি গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক হুয়ামুন কবির, জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক দিলগীর আলম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা,  সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, ওসি রেজাউল করিম রেজা সহ প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা। 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: