শিরোনাম
সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

লোহাগাড়া প্রেস ক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুর ইসলাম সিদ্দিকী ও উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম।

বক্তারা বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কার্যনির্বাহী কমিটির কার্যক্রম শুরু হলো। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁরা শুধু সংবাদ সংগ্রহ করেন না, বরং ঘটনার গভীরে গিয়ে সত্য তুলে ধরেন। নানা প্রতিকূলতা উপেক্ষা করে সাংবাদিকরা দায়িত্ব পালন করেন। তাঁদের ঐক্যবদ্ধ ভূমিকা সমাজ ও দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

আরও পড়ুন

সাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে এম.এম. আহমদ মনির (দৈনিক পূর্বকোণ), সাধারণ সম্পাদক পদে এরশাদ আলম (গ্লোবাল টিভি), সহসভাপতি পদে অধ্যাপক আব্দুল খালেক (দৈনিক ভোরের ডাক), সহসাধারণ সম্পাদক পদে খোকন সুশীল (বীর চট্টগ্রাম মঞ্চ), সাংগঠনিক সম্পাদক পদে সাত্তার সিকদার (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন), অর্থ সম্পাদক পদে মোজাহিদ হোসেন সাগর (দৈনিক সকালের সময়), প্রচার সম্পাদক পদে এহতেশামুল হক রাব্বি (বাংলা পোস্ট), ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ ইউসুফ (পূর্বতারা) এবং দপ্তর সম্পাদক পদে দেলোয়ার হোসেন রশিদী (দিনকাল) নির্বাচিত হন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন মনির আহমদ আজাদ (দৈনিক ভোরের আকাশ), ডা. মুহাম্মদ কামাল উদ্দীন (সাতকানিয়া-লোহাগাড়া বার্তা), মিনহাজ উদ্দীন (দৈনিক পূর্বকোণ) ও রায়হান সিকদার (দৈনিক প্রতিদিনের সংবাদ)। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: