শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কয়রায় বন বিভাগের অভিযানে ৭০ কেজি হরিণের মাংসসহ নৌকা জব্দ

কয়রা(খুলনা) প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। এ সময় হরিণ শিকারে ব্যবহৃত একটি নৌকা, একটি দা, একটি ছুরি এবং ১০ ফুট কালো পলিথিন জব্দ করা হয়েছে। রোববার (২ আগস্ট) রাত ৮টার দিকে সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন ক/৩৬ এলাকার শাকবাড়িয়া নদীসংলগ্ন ৬ নম্বর কয়রা পল্টন এলাকায় এ অভিযান চালানো হয়।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব মাংস ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।

আরও পড়ুন

ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে খাগড়াছড়িতে কনস্টেবল আটক

বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধার করা হরিণের মাংসের মধ্যে দুটি মাথাও ছিল। পরে আদালতের অনুমতি নিয়ে জব্দ করা মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন জানান, বন্যপ্রাণী নিধন আইনে এ ঘটনায় মামলা করা হয়েছে। হরিণ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ভোরের আকাশ/সু.পা
 

হরিণের মাংস উদ্ধার

শেয়ার করুন: