শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চরফ্যাশনে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঢাকার মিটফোর্ডে এক ব্যবসায়ী হত্যার ঘটনার পর বিএনপিকে ঘিরে বিভিন্নস্থানে বিভিন্ন রাজনৈতিক দল অবস্থান কর্মসূচি ও মিছিল করেন তারই প্রতিবাদে ভোলার চরফ্যাশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের সমর্থনে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা বলেন, “দেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যখন সৃষ্টি হচ্ছে, ঠিক তখনই জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মতো কিছু দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা বিএনপির গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে ধারাবাহিক চক্রান্ত করছে। আমরা এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তারা আরও বলেন, “এই ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে রাখা যাবে না। জনগণ এই অপকৌশল কখনো মেনে নেবে না। ব্যালট বিপ্লবের মাধ্যমেই বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।”

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর সাত্তার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ শিকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব নেগাবান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সেলিমসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।

ভোরের আকাশ/এসএইচ

চরফ্যাশনবিক্ষোভ মিছিলবিএনপি

শেয়ার করুন: