শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একটি দল দেশে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ৬:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে পথসভায় বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দল দেশে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বলছে, একদিনে জাতীয় নির্বাচন ও গনভোট হলে দেশে জেনোসাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা। ৭১ সালে গহত্যার সহযোগি ছিল দলটি, এখন গণহত্যা করতে দেয়া হবে।

তিনি বলেন, আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। দিনাজপুর ৪ আসনে জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য সকলে দোয়া করবেন, তাঁকে দিনাজপুরে বিপুল ভোটে জয়যুক্ত করে উত্তরাঞ্চলে উন্নয়ন করার সুযোগ করে দিবেন।

বুধবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব রানীরবন্দর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।

এ সময় খানসামা বিএনপি নেতা আমিনুল ইসলাম চৌধুরী বিএসসি, সাইদ আহমেদ সেলিম বুলবুল, সফিকুল ইসলাম, রবিউল আলম তুহিন, সাখাওয়াত হোসেন লিটন, চিরিরবন্দর বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, আলহাজ্ব মমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

পথসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদল স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

মির্জা ফখরুলদিনাজপুরচিরিরবন্দর

শেয়ার করুন: