শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

সাতকানিয়ায় অপহরণকৃত ব্যক্তিকে উদ্ধার করে যৌথ বাহিনী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতকানিয়ায় অপহরণকৃত ব্যক্তিকে উদ্ধার করে যৌথ বাহিনী
সাতকানিয়ায় অপহরণকৃত ব্যক্তিকে উদ্ধার করে যৌথ বাহিনী

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে অপহৃত জহির উদ্দিন মিন্টু (৫২) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের স্লুইস গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

জহির উদ্দিন মিন্টু উপজেলার নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকার আবদুল কাদেরের ছেলে ও বালু ব্যবসায়ী।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল মাগরিবের নামাজ শেষে বাড়ি থেকে বের হন জহির উদ্দীন মিন্টু। রাত ১০টার পরে পরিবারের কাছ ফোন করে অপহরণকারী জহিরকে উদ্ধারের জন্য ১৫ লাখ মুক্তিপণ দাবি করে। তারা থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগ করেন।

রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম সাতকানিয়া বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অপহরণকারীরা যৌথবাহিনীর অবস্থান টের পেয়ে জহির উদ্দিন মিন্টুকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভোর সোয়া ৫টার দিকে জহির উদ্দিন মিন্টুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ জানান, এক ব্যক্তি অপহরণ হয়েছে খবর পেয়ে আমরা পুলিশকে সাথে নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করি। অপহরণের পর অপহরণকারীরা ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে এবং ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের টাকা না দিলে ভিকটিমকে হত্যার হুমকি দেয় তারা।

তিনি আরও জানান, অভিযানে সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতব্যাপী তল্লাশি চালানো হয়। সারারাত অভিযান চালিয়ে যৌথ টহল দল সফলভাবে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে কাউকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অপহরণের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ভোরের আকাশ/জাআ

যৌথ বাহিনীসাতকানিয়া

শেয়ার করুন: