শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে ছেঁড়া বিদ্যুৎ তারে জড়িয়ে বৃদ্ধার মৃত্যু

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাজিরপুরে ছেঁড়া বিদ্যুৎ তারে জড়িয়ে বৃদ্ধার মৃত্যু
নাজিরপুরে ছেঁড়া বিদ্যুৎ তারে জড়িয়ে বৃদ্ধার মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে হরিদাসী হালদার (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে নাজিরপুর সদর ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের রাস্তার পাশে থাকা সুপারি বাগানে পরে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়ালে এই দুর্ঘটনা ঘটে। রাত ৮টার দিকে নাজিরপুর থানার কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হরিদাসী হালদার   নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের সুখরঞ্জন হালদারের স্ত্রী।

মৃত হরিদাসী হালদারের ছেলে রিপন হালদার জানান , বিকাল ৪টার দিকে বাড়ির পাশে খালে গোসল করার জন্য তাদের সুপারি বাগানের ভিতর দিয়ে রাস্তায় উঠার সময় সাত- আট দিন আগেই পল্লী বিদ্যুতের তার ছেঁড়া ছিল সেই ছেঁড়া বৈদ্যুতিক তারে তার কানের পাশে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি অভিযোগ করে আরো বলেন ৭-৮দিন আগেই পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছিল এবং আমারা এ বিষয়টি নাজিরপুর উপজেলা বিদ্যুত অফিসে জানানোর পরেও তারা না আসায় এ দুর্ঘটনা ঘটে।

হরিদাসী হালদারকে বাঁচাতে তার নাতি অনিক হালদার এগিয়ে আসলে সে ও আহত হয়। পরে এলাকাবাসী হরিদাসী হালদারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরপুর থানার  কর্মকর্তা (ওসি)  মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ//হ.র

নাজিরপুরবরিশাল

শেয়ার করুন: