শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

ঘোড়াঘাট সিংড়ার ভর্ণাপাড়ায় স্বাস্থ্যকেন্দ্র না থাকায় দুর্ভোগে এলাকাবাসী

ঘোড়াঘাট প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ৪:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের ভর্ণাপাড়া বাজার একটি গুরুত্ব পুন্য এলাকা আশপাশের কয়েকটি গ্রামের প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র না থাকায় চরম দুর্ভোগে পোহাচ্ছে এলাকার মানুষ।

সাধারণ চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা নিতে প্রায় ১০ কিলোমিটার দূরের উপজেলা সদর হাসপাতাল কিংবা রানীগঞ্জ বাজারে যেতে হয় রোগীদের। এতে শিশু, গর্ভবতী নারী ও বয়স্কদের ভোগান্তি পোহাতে হয়।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও যোগাযোগ কেন্দ্র হওয়া সত্ত্বেও ভর্ণাপাড়া বাজারে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। নেই কোন প্যারা মেড়িডকেল ডাক্তার। সামান্য জ্বর, সর্দি-কাশ আমাশায় অসুস্থত হলে ১০ কিলোমিটার দূরে যেতে হয় সাধারণ চিকিৎসার জন্য এতে সময় ও অর্থ দুটোই ব্যয় হয়।

এলাকাবাসীর দাবি, বাজারে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা রেখে একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হোক। ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ভর্ণাপাড়া বাজারে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হবেন।

আরও পড়ুন

ষড়যন্ত্র ও উস্কানিতে কান দেবেন না -শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব উপস্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও সহযোগিতা করা হবে।

স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন, ভর্ণাপাড়া বাজার ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসা সেবা নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি রয়েছে। একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের মাধ্যমে এ সমস্যার অনেকটাই সমাধান সম্ভব। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: