শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

ষড়যন্ত্র ও উস্কানিতে কান দেবেন না -শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মনোয়ার হোসেন খান যেকোনো ধরনের ষড়যন্ত্র ও উস্কানিতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যারা ভুল পথে রয়েছেন বা ষড়যন্ত্র করছেন, তাদের দেশকে ভালোবাসতে হবে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

​মাগুরার শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বক্তব্যে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকালে উপহাস ও গুজব ছড়ানোর অভিযোগ তুলে মনোয়ার হোসেন খান বলেন, “আমাদের এই শ্রীপুরে ফ্যামিলি কার্ড ইনফরমেশন কালেকশন করার সময় উপজেলার গয়েশপুর ইউনিয়নে কিছু দুর্বৃত্ত তারা যেভাবে উপহাস করেছে যে তাদের দেবী নাকি চলে আসতেছে বাংলাদেশে। ওই দেবী আসার পর নাকি তারা দেখায় দেবে। এক এক জনরে নাকি চারটে পাঁচটা করে ফ্যামিলি কার্ড দেবে। এই দুর্বৃত্তদের আপনারা ফাইন্ড আউট করেন এবং তাদের ইমিডিয়েট ধরে আইনের হাতে তুলে দেন।”

​বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা বুঝতেই পারছেন যে তারা কি চায়। তো আমি আপনাদেরকে বলি ওই দেবী আর বাংলাদেশে আসবে না, ওদের স্বপ্নও পূরণ হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে যিনি পালিয়ে গেছেন তার আর এই বাংলাদেশ কেন পৃথিবীর অন্য কোথাও আর জায়গা নেই, শুধুমাত্র ওই একটি জায়গা বাদে যেখানে তিনি অবস্থান করছেন।”

​সতর্কবার্তা দিয়ে সংসদ সদস্য আরও বলেন, “সুতরাং কোনো ষড়যন্ত্র, কোনো রকম উস্কানিতে আপনারা কান দিয়েন না। যারা ভুল করছেন তাদেরকে বলি যে দয়া করে অন্তত আপনাদের জীবদ্দশায় ওই দেবিরে আপনারা পাবেন না—ওই আশা বন্ধ করে, ওই আশা মাথা থেকে ঝেড়ে ফেলে আপনারা আপনাদের কাজে মনোযোগ দেন। যদি বাঁচতে চান, যদি ভালোভাবে এই দেশের সাথে থাকতে চান, তাহলে এ দেশকে ভালোবাসুন, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন।”

আরও পড়ুন

নড়াইলে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

​দেশের মানুষের অবস্থান তুলে ধরে মনোয়ার হোসেন খান বলেন, “আমরা কিন্তু এ দেশের জনগণকে সাথে নিয়ে বারবার প্রমাণ করেছি এ দেশের মানুষ কারো তাবেদারি মানে না, মানতে পারে না।”

​বক্তব্যের শেষে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, “সুতরাং ইনশাআল্লাহ আপনারা দেখবেন বাংলাদেশ এক থেকে দেড় বছরের মধ্যে এমন পরিস্থিতিতে যাবে, এই প্রাণিসম্পদও পৃথিবীর সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করছি।”

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: