শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা প্রমুখ।

এছাড়া এ সময় শিক্ষার্থী, মৎস্যজীবী ও মৎস্য উদ্যোক্তারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন

তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বক্তারা বলেন, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে।

পরে মৎস্য খাতে অবদান রাখা মৎস্যজীবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভোরের আকাশ/ইউএম

জাতীয় মৎস্য পক্ষ

শেয়ার করুন: