শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে এনসিপি নেতার প্রতিবাদ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ৬:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রোপাগান্ডা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য জুবাইরুল আলম মানিক। সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে মানিক বলেন, সম্প্রতি তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, সেগুলো “সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য এবং ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।”

তিনি জানান, তরুণ নেতৃত্ব রাজনীতিকে স্বাস্থ্যকর ধারায় ফিরিয়ে আনার যে প্রচেষ্টা তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন—তা অনেকের স্বার্থের পরিপন্থী হয়ে দাঁড়িয়েছে।

মানিক বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের রাষ্ট্র সংস্কারের গণ–অভ্যুত্থান পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সম্মুখসারির নেতৃত্ব দিয়েছেন, যা তাকে রাজনৈতিকভাবে টার্গেটে পরিণত করেছে।

তিনি অভিযোগ করে বলেন, চট্টগ্রামের আনোয়ারা–কর্ণফুলী এলাকায় কিছু অসাধু চক্র তাঁর আপোষহীন অবস্থান ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে।

মাহবুবা খাদিজা ইলাকে সাবেক সহযোদ্ধা ও ছোট বোন হিসেবে উল্লেখ করে মানিক জানান, প্রায় এক বছর ধরে তাঁর সঙ্গে কোনো ব্যক্তিগত বা প্রোগ্রাম–কেন্দ্রিক যোগাযোগ নেই।

তিনি দাবি করেন, স্থানীয় একটি অসাধু চক্র তাকে (খাদিজা) ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে প্ররোচিত করেছে এবং একই ধারাবাহিকতায় তাঁর (মানিকের) বিরুদ্ধে মনগড়া প্রচার চালাচ্ছে।

মানিক বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট। কোনো যাচাইযোগ্য প্রমাণ ছাড়া আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে।”

তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের অনুরোধ করেন এবং জানান যে তিনি আইন ও নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে যেকোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।

তিনি আরও বলেন,“অপপ্রচার বা ষড়যন্ত্র আমাকে ন্যায়, নীতি ও মানুষের অধিকারের পক্ষে কাজ করা থেকে বিরত করতে পারবে না।”

শেষে তিনি প্রশাসনের কাছে অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভোরের আকাশ/জাআ

এনসিপিপ্রতিবাদচট্টগ্রাম

শেয়ার করুন: