শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৫, ২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ৩
সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাঁশঝাড়ে গোপনে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পুষ্প চন্দ্র দাসসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ।

এর আগে, সোমবার (১৯ মে) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা (মন্ডলপাড়া) গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও ভেলারায় (মাঝিপাড়া) গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে পুষ্প চন্দ্র দাস (৪০), দক্ষিণ সীচা (ছাতিনামারী) গ্রামের জবেদ আলীর ছেলে সামিউল ইসলাম (৪০) ও সীচা (মন্ডলপাড়া) গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চন্ডিপুর ইউনিয়নের সীচা (মন্ডলপাড়া) গ্রামের আমিনুল ইসলাম ঘটকের বাড়ির পিছনের বাঁশঝাড়ে জুয়ার আসর বসেছে। পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারুরা পালানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ৩'শ টাকা এবং জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

ইউপি সদস্যগাইবান্ধাগ্রেফতার

শেয়ার করুন: