শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৮৯ হাজার ৯০৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এসময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সোনারপাড়া জালিয়াপালং ইউপির মৃত আব্দুল রহমানের ছেলে সামছুল আলম (৩০) এবং মৃত মো. নজরুলের ছেলে আব্দুল শুক্কুর (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক৷

তিনি জানান, কক্সবাজার সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে বিভিন্ন চোরাচালানকারী চক্র মাদক পাচারে সক্রিয়। মাদক নিয়ন্ত্রণে র‌্যাবের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সাদা বস্তায় রাখা বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ 

কক্সবাজারমাদক কারবারিগ্রেফতার

শেয়ার করুন: