শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

ডেঙ্গু প্রতিরোধে

শেরপুর পৌরসভার তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শেরপুর পৌরসভার তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
শেরপুর পৌরসভার তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে শেরপুর পৌরসভা। 

এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

‘পরিচ্ছন্ন পৌরসভা গড়ি, ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত করি’-স্লোগানকে সামনে রেখে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারসহ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযানে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের, বিদ্যুৎ প্রকৌশলী মো. সোহরাব হোসেন, বস্তি উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

পৌরসভার এ উদ্যোগের মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: