শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুলনার দুই জুলাই কন্যার চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন খুলনার ২ জুলাই কন্যা । তারা হলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলাই কন্যা সামসুন্নাহার নিশি ও হাফসা খাতুন।

সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলার দুর্গত ১ হাজার পরিবারের মাঝে প্রয়োজনীয় উপহার বিতরণ করেন তারা। যার মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তেল, মুড়ি, সেলাইন ও ওষুধ। এছাড়া ব্যক্তিগত প্রয়োজনীয় কিছু উপাদন এবং কিছু পরিবার ও মাদ্রাসাকে আর্থিক সহযোগিতা করা হয়।

আরও পড়ুন

আইপিও তালিকাভুক্তি বাধ্যতামূলক চান সাধারণ বিনিয়োগকারীরা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলাই কন্যা শামসুন নাহার নিশি বলেন, আমরা বিশ্বাস করি, ছোট একটি সহায়তাও পারে কারো মুখে হাসি ফোটাতে। সেই বিশ্বাস থেকেই আমার সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের স্বেচ্ছাসেবীরা দুর্গত এলাকায় গিয়ে পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন। পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন এবং তাদের সাহস ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের এ মহতী কাজে সহযোগিতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ হেল কাফি সখাসহ আরও অনেকে। পাশাপশি আকৃতজ্ঞতা প্রকাশ করছি সহকারী শিক্ষক শেখ গোলাম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সদস্য মো. হাসিবুর রহমান, জুলাইযোদ্ধো মারুফ বিল্লাহ জিহাদ, শিমুল শিকদার, সালমান সাগর, মো. হাফিজুল তালুকদার, মো: হাসিবুল হাসানের প্রতি। যারা এই কাজটি বাস্তবায়নে সহযোগীতা করেছেন।

ভোরের আকাশ/এনউব

ত্রাণ বিতরণ

শেয়ার করুন: