শিরোনাম
নাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফনাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ

ফেনীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ফেনী জেলা সংবাদদাতা

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফেনী শহরের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আহমেদুর রহমান আকাশ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের ডাক্তার ডানহাম গলির রেনু কলোনির মায়ের দোয়া শান্তি মহল ভবনে এ ঘটনা ঘটে। আকাশ চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজমনগর গ্রামের আনোয়ারুল ইসলাম বাহারের ছেলে।

তিনি একটি বেসরকারি কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে ফেনীতে কর্মরত ছিলেন। ওই ভবনের ছয়তলার একটি ভাড়া বাসায় তিনি একাই থাকতেন। তার স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা চট্টগ্রামে নিজেদের বাসায় থাকেন।

স্বজনরা জানান, সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের বাসা থেকে বের হন আকাশ। বিকাল থেকে পরিবারের সদস্যরা মোবাইলে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে রাত ১০টার দিকে ভবনটির ছাদ থেকে পড়ে তার মৃত্যুর খবর পান তারা।

খবর পেয়ে ফেনী শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

শ্রীপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

নিহতের খালু বাহা উদ্দিন মোরশেদ বলেন, গত দুদিন আগে আকাশের একটি ছেলে সন্তান জন্ম হয়েছে। পারিবারিকভাবেও তিনি সুখী ছিলেন। কীভাবে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হলো, তা বুঝতে পারছেন না তারা। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের দাবি জানান তিনি।

ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আকাশ একাই বাসার দরজায় তালা দিয়ে ছাদে উঠেছিলেন। তবে কী কারণে তিনি ছাদ থেকে নিচে পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: