কুড়িগ্রামে ব্রহ্মপুত্র থেকে শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে আনুমানিক পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার দক্ষিণ খামার এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা জায়, নিহত শিশুর নাম আলো আক্তার, সে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার আলম মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, শিশুটি পাশের বামনডাঙ্গা কুটিরচর এলাকায় তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। সেখানে দুপুরের দিকে সে নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার সকালে ব্রহ্মপুত্র নদে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সকাল আনুমানিক ৭টার দিকে নদীতে শিশুর মরদেহ ভাসতে দেখেন কয়েকজন বাসিন্দা। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি নদী থেকে তুলে চিলমারী মডেল থানায় খবর দেওয়া হয়। উদ্ধারের পর স্থানীয়রা শিশুটির পরিচয় শনাক্ত করেন।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, “নদ থেকে শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি শুনেছি। তবে এটি নৌ পুলিশের বিষয়।” মরদেহ উদ্ধারের পর শিশুটির পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভোরের আকাশ/সু.পা