ঘিওরে বিএনপি'র প্রতিবাদ মিছিল-সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সনাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
রোরবার (২২ নভেম্বর) সকালে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়ন বিএনপি আয়োজিত আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘিওর-দৌলতপুর শিবালয় অঞ্চল নিয়ে গঠিত মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
পয়লা ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মীর মোশারফ হোসেন মানিকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।
আওয়ামী লীগের সন্ত্রাস রাজ্যে রুখো দাঁড়ানোর শপথ নিয়ে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, ঘিওর উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন ভূঁইয়া ও মিজানুর রহমান খান কুদরত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবির বলেন, বিএনপি জমগনের দল। দেশ ও দেশের মানুষের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন আপোসহীন সংগ্রাম করে গেছেন। তাদের যোগ্য উত্তরসূরী ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনের শিকার প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে অবস্থান করেও গণতন্ত্র পুনরুদ্ধারে মাস্টারমাইন্ড হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তার বিচক্ষণ দিকনির্দেশনায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জনগনের ভোটে নির্বাচিত বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। এই অর্জনে ঈর্ষান্বিত হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে।
তিনি বলেন, ১৯৭১ সালের ২২ নভেম্বর পা হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জমিদার সিদ্ধেশ্বরী রায় প্রসাদ চৌধুরী ও তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান সহ ৪৩ জন নিরীহ গ্রামবাসীকে আগুনে পুড়িয়ে ও গুলি করে নির্মমভাবে হত্যা করে। তেরশ্রী ট্রাজেডিরে এই দিনে আমরা সকলেই রাষ্ট্রদ্রোহীতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নিলাম।
এর আগে এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে একটি বিশাল বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
এছাড়া তেরশ্রী গণহত্যায় শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ও মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভোরের আকাশ/ এনউব