শিরোনাম
পরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টাপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে আগুন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মঞ্জিল পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঞ্জিল পরিবহনের বাসটিতে চলন্ত অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়।

বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় তারা দ্রুত নেমে পড়েন। সংবাদ পেয়ে শিমরাইল ও কাঁচপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে দুই ব্যক্তি আগুন দিয়ে দ্রুত নেমে গেছেন বলে চালক তাদের জানিয়েছেন।

আরও পড়ুন

পর্যটকদের আকর্ষণের কেন্দ্র কুলাউড়ার পৃথিমপাশা নবাব বাড়ি

অপরদিকে হাইওয়ে পুলিশ এটিকে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন বলে দাবি করছেন। শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি আরও বলেন, চালকের সাথে কথা বলে জানা গেছে দু’জন ব্যক্তি যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়ে দ্রুত নেমে পড়েন। দুজন যাত্রী ছাড়া বাসে অন্য কোনো যাত্রী ছিলেন না।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, বাসে মাত্র দু’জন যাত্রী ছিলেন এবং আগুন লাগার সাথে সাথে তারা নেমে পড়েন বলে জেনেছি। তবে এটি নাশকতা নয়, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শেয়ার করুন: