শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমী পাঁচ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের আয়োজন করে।

অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমীর চেয়ারম্যান অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবুর সভাপতিত্বে জামালপুর সদর-৫ আসনের  সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

এ সময় বক্তারা বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে ম্যারাথন একটি ব্যাতিক্রমী আয়োজন। মাদকের বিরুদ্ধে তরুণদের অবস্থান জানাতে ম্যারাথন সমাজে বিশেষ বার্তা ছড়িয়ে দিবে। নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম শারীরিক গঠন ও মানসিক বিকাশ সাধনের পাশাপাশি মানুষকে বিপথগামী হতে বাধাগ্রস্ত করে। তরুণরা যে মাদকের বিরুদ্ধে দাড়িয়েছে এই ম্যারাথনে তাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণেই তা স্পষ্ট হয়েছে। পরে ৫ কিলোমিটার দীর্ঘ মিনি ম্যারাথনে প্রায় ২৫০ জন নারী ও পুরুষ অ্যাথলেট অংশগ্রহণ করে।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চালাপাড়া হয়ে আবার স্টেডিয়ামের সামনে গিয়ে ম্যারাথন শেষ হয়। ম্যারাথনে পুরুষদের মধ্যে রানা মিয়া ও নারীদের মধ্যে জান্নাতুল ফেরদৌসী প্রথম স্থান অর্জন করেন। পরে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

ভোরের আকাশ/ইউএম

জামালপুরে ম্যারাথন

শেয়ার করুন: