শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নিয়োগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদনের পর নবনিয়োগপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের ব্রাহ্মণখালি এলাকায় হাজী মো. বাছির উদ্দিন বাচ্চুর উঠান প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. বাছির উদ্দিন বাচ্চু।

এর আগে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন-১ শাখা থেকে গত ১৬ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, জেলা প্রশাসক নারায়ণগঞ্জের সুপারিশের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত-২০২৪) এর ১৮ ধারা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নিয়োগে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নুরনবী ভূইয়া। সাধারণ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শরীফ মিয়া,মো. ওবায়দুল হক , তৈয়বুর রহমান,সফিউদ্দিন মোল্লা, নজরুল ইসলাম, মো. মামুন হোসেন ভূইয়া, সাইদুর রহমান, মো.বাচ্চু মিয়া ও মো. আল আমিন মাসুদ। সংরক্ষিত নারী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সেলিনা বেগম, হাসনারা বেগম ও রুবি আক্তার।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক ও সদস্যরা জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় সমস্যার দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯

সভাপতির বক্তব্যে হাজী মো. বাছির উদ্দিন বাচ্চু নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক ও সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, “রূপগঞ্জ ইউনিয়নের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠান শেষে নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক ও ১২ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/ইউএম

রূপগঞ্জ

শেয়ার করুন: