রূপগঞ্জে নিখোজের একদিন পর মহিলা বাবুর্চির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ এর রূপগঞ্জে নিখোজের একদিনপর জলসিড়ি আবাসন কোম্পানীর লেকের পাড় ঝোপের ভিতর থেকে রাবেয়া বেগম(৪৫) নামে মহিলা বার্বুচির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রূপগঞ্জের জলসিড়ি আবাসন কোম্পানীর ১২ নস্বর সেক্টরে লেকের পাড়ে ঝোপের ভিতর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত, রাবেয়া ভোলার সদর থানাধীন চরখালী এলাকার শামসুদ্দিনের স্ত্রী। তিনি পরিবার নিয়ে রূপগঞ্জের নাওড়া এলাকায় রানার বাসায় ভাড়া থাকতো।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পূর্বাচল পুলিশ ক্যাম্প ইনচার্জ হারুনুর রশিদ জানান, নিহত রাবেয়া বেগম জলসিড়ি আবাসন কোম্পানীর ভিতরে একটি নির্মানাধীন ভবনে রান্নাবান্নার কাজ করতো। রবিবার সন্ধ্যায় কাজ শেষ সেখান থেকে বের হয়ে আর বাড়ী ফিরেনি। বহু খোজাখুজির পর তাকে আর পাওয়া যায়নি। এদিকে সোমবার সন্ধ্যার দিকে জলসিড়ি আবাসন কোম্পানীর ১২ নম্বর সেক্টরে লেকের পাড় ঝোপের ভিতরে বিবস্ত্র অবস্থায় ঐ নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে রাতের যেকোন সময় ঐ নারীকে শ্বাসরোধে হত্যা করে দুর্বুত্তরা ঝোপের ভিতরের ফেলে রেখে গেছে বলে পুলিশ আরো জানান।
লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে ঐ নারীকে ধর্ষণ করে নাকি অন্যকোন কারনে হত্যা করা হয়েছে সেটা জানাযাবে বলে পুলিশ আরো জানান।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/ এনউব