শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছাতড়ায় বণিক সমিতির নির্বাচন উৎসব, বিশু-রনির জয়জয়কার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঐতিহ্যবাহী ছাতড়া বাজার বণিক সমবায় সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। 

শনিবার (২৬ জুলাই ) ছাতড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ছাতড়া বাজার বণিক সমবায় সমিতির ২২৫ জন ভোটারের মধ্যে ২১৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি ৩ জন প্রার্থীর মধ্যে তাইজ উদ্দিন বিশু (মোরগ) ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল হোসেন (ছাতা) ৪৬ পেয়েছেন ভোট। সহ-সভাপতি পদে মহব্বত আলী (হরিণ) ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন (আনারস) পেয়েছেন ৬২ ভোট।

সম্পাদক পদে ২জন প্রার্থীর মধ্যে রাসেল মন্ডল রনি (বাঘ) ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম মুকুল (হাতি) পেয়েছেন ৩৭ ভোট। সদস্য পদের ১০জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থী বিজয়ী হয়েছেন যারা অহিদুল ইসলাম (কাপ পিরিজ) ১৮৭ ভোট, নুরুল আমিন (হাঁস) ১৭০ ভোট, মুস্তাফিজুর রহমান (সেলিং ফ্যান) ১৬৩ ভোট, ইমরান আলী (উড়োজাহাজ) ১৬২ ভোট, আব্দুল্লাহ আল জাঈদ‌ (দোয়াত কলম) ১৫৭ ভোট, জিয়াউল হক (বাইসাইকেল) ১৫৭ ভোট, আরিফুল ইসলাম (টেলিভিশন) ১৩৯ ভোট, আজাদ আলী (মই) ১২০ ভোট। সদস্য পদে নাসির উদ্দিন (টেবিল) ৯২ ভোট, মোবারক আলী মন্ডল (তালা চাবি) ১০৪ ভোট পেয়ে পরাজয় হয়েছেন।

উপজেলা সমবায়ের সহকারী পরিদর্শক মাহবুব আলম জানান, নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে মাঠে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা নিয়োজিত ছিলেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষনের জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছিল। তিনি শান্তি পূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।

ভোরের আকাশ/এসএইচ

ছাতড়া বাজার বণিক সমবায় সমিতিনওগাঁনির্বাচন

শেয়ার করুন: