শিরোনাম
আবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত

১১ মাসে ১৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ৫৪

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলতি বছরের ১১ মাসে ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৫৪ জনকে আটক করা হয়েছে। 

১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পরিচালিত ১৪১টি অভিযানে এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়। বুধবার (১৮ নভেম্বর) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় এ সময়ে ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করে ১৬ বিজিবি। এসব অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে শুধু মাদকদ্রব্যের মূল্য ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা।

জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৮৮ হাজার ৮১২টি টাপেন্টাডল ট্যাবলেট, ১ হাজার ৩১৮টি ইয়াবা, ১ দশমিক ৭৭৬ কেজি হেরোইন, ১ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা, ১১০ বোতল ফেনসিডিল, ৩ হাজার ১৭৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২১ বোতল ভারতীয় মদ এবং ১১ লিটার বাংলা মদ।

আরও পড়ুন

চাঁদপুরে ১২টি খাল পুনঃখননের অনুমোদন একনেকে

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) বিএসএফের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। চলতি বছরের এপ্রিল থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সীমান্তের আটটি স্থানে বিএসএফের এমন প্রচেষ্টা ব্যর্থ করে ৮৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো ঠেকানো হয়।

এ বিষয়ে ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত সীমান্তের আটটি স্থানে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ করে ৮৪ জনকে বাংলাদেশে প্রবেশ করানো ঠেকানো হয়েছে। একই সময়ে ১৩ কোটি ২১ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: