শিরোনাম
আবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি

চাঁদপুরে ১২টি খাল পুনঃখননের অনুমোদন একনেকে

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে ১২টি খাল পুনঃখননের অনুমোদন একনেকে
চাঁদপুরে ১২টি খাল পুনঃখননের অনুমোদন একনেকে

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ১২টি খাল পুনঃখননের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

গত বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় এসব খাল পুনঃখনন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর ফলে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে অনুমোদিত খালগুলোর তালিকা প্রকাশ করে এ তথ্য জানান।

প্রকাশিত তালিকা অনুযায়ী, চাঁদপুর সদর উপজেলায় ৭টি এবং হাইমচর উপজেলায় ৫টি খাল পুনঃখননের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় উল্লেখিত খালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৩১ দশমিক ৮ কিলোমিটার।

হাইমচর উপজেলার তালিকায় রয়েছে এ-১০ খাল, এ-১০সি খাল, জালিয়ারচর খাল, এইচ-৩/২ খাল ও মায়ার খাল। অন্যদিকে চাঁদপুর সদর উপজেলার তালিকায় বামন খাল, এ-৮ খালসহ মোট সাতটি খাল অন্তর্ভুক্ত রয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তার ফেসবুক পোস্টে বলেন, চাঁদপুর-৩ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এটি একটি বড় সুখবর। খালগুলো পুনঃখনন করা হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সার্বিক পরিবেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

মানিকগঞ্জে 'মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট' উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

তিনি আরও বলেন, চাঁদপুর সদর ও হাইমচরের মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতের অগ্রগতিতে এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য চাঁদপুর-৩ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছেন।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রকল্পের বাস্তবায়ন শুরু হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানের পাশাপাশি কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত এবং এলাকার প্রাকৃতিক পরিবেশের ইতিবাচক পরিবর্তন ঘটবে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: