শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

শিশুদের সাঁতার শেখাতে খাগড়াছড়িতে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
শিশুদের সাঁতার শেখাতে খাগড়াছড়িতে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু
শিশুদের সাঁতার শেখাতে খাগড়াছড়িতে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

শিশুদের সাঁতারে দক্ষ করে তোলা, পানিতে ডুবে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি কমানো এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ।

শনিবার (১৪ নভেম্বর) খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ পুকুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৪০জন শিশু।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া ও যুব উন্নয়ন বিভাগের আহ্বায়ক কুহেলী দেওয়ান।

এ সময়  বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. নজরুল ইসলাম ও সদস্য মাদল বড়ুয়া এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন উক্যচিং মারমা উজ্জল। 

মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের সাঁতারের মৌলিক কৌশল, পানিতে নিরাপদে চলাচল এবং সাঁতারের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ ও নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে উঠবে বলে আশা সংশ্লিষ্টদের।

আয়োজকেরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সাঁতারের মতো জীবনরক্ষাকারী দক্ষতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: