শিরোনাম
পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনপিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেন

রোগমুক্তি কামনায় খুলনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ৮:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি (খুলনা বিভাগ) ও খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) আসর বাদ নগরীর আলফারুক মোড় এলাকায় দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন খুলনা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক ও বর্তমান যুবদল নেতৃবৃন্দ।দোয়া অনুষ্ঠানে নাজমুল হুদা চৌধুরী সাগরের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে।

আয়োজকরা বলেন, নাজমুল হুদা চৌধুরী সাগর দীর্ঘদিন ধরে খুলনার রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাঁর অসুস্থতার খবরে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এবং রাজনৈতিক অঙ্গনে তার অনুপস্থিতি এক অপুরণীয় ক্ষতি হিসেবে তারা দাবি করেন। তাই তাঁর দ্রুত সুস্থতা কামনায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আরও পড়ুন

নিষেধাজ্ঞা শেষ হলেও মিলছে না ইলিশ, দুশ্চিন্তায় পিরোজপুরের হাজারো জেলে

মিজানুর রহমান, কামাল হোসেন, সাইফুল ইসলাম, সাত্তার মোড়ল, কাজল খান, আবু হাসান, এস এম মামুন, আরিফুল ইসলাম, মুরাদ গাজী ও কবির গাজীর আয়োজনে ও নগর যুবদলের সাবেক সমাজ কল্যান সম্পাদক মিজানুর রহমান বাবুর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগর যুবদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, যুবনেতা কামরুল ইসলাম কামু।

এছাড়াও ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল বকশি, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মোল্লা, আমিরুল ইসলাম, ফারুক খান, শেখ শরিফুল ইসলাম বাদল, সাইফুল মল্লিক, মোঃ রাজু আহমেদ, মহিবুল্লাহ, রফিকুল ইসলাম শান্ত, আব্দুল গফফার, মুন্না তালুকদার, আব্দুল্লাহ, মাসুম, রমজান, আলমগীর হোসেন, ফেরদৌস, পলাশ, শাহানা আক্তার, আসমা প্রমুখ।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: