শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

তারুণ্যের বিকাশ ও উন্নয়নে দিনাজপুরে যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি "প্রতিপাদ্যে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৮৮ সালে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের 'ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপন্সিবল ফর ইয়ুথ' ১২ আগস্টকে 'আন্তর্জাতিক যুব দিবস' উদযাপনের প্রস্তাব করে। তরুণদের গুরুত্ব উপলব্ধি করেই ১৯৯৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে 'আন্তর্জাতিক যুব দিবস ' হিসেবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরের বছর ২০০০ সালের ১২ আগস্ট থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হচ্ছে। 

ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়। 

এ উপলক্ষে ১২ আগস্ট বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য  আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার সামনের সড়ক প্রদক্ষিণ করে  সভাকক্ষে পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা, শপথ পাঠ, যুবঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ এবং গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মো.ইসাহাক আলী প্রধান অতিথির ভাষণে বলেন, অপসংস্কৃতি, প্রযুক্তির অপব্যবহার ও মাদকাসক্তি থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হবে।  মাদক ও অনলাইন জুয়া প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে! এসব নেতিবাচক অনুষঙ্গ থেকে মুক্ত করে তাদের ইতিবাচক কাজে  সম্পৃক্ত করতে হবে। যাতে তারা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে মানবসম্পদে পরিণত হতে পারে। তিনি বলেন, মানবিক ও নৈতিক  মূল্যবোধের বিকাশ ও চর্চার সম্প্রসারণ করে তরুণ সমাজকে আলোর পথে পরিচালিত করাই যুব দিবসের মূলমন্ত্র।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সজীব হাওলাদার। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো.হাবিবুর রহমান, দিনাজপুর প্রেসক্লাব, জেলা ক্যাব ও সুশাসনের জন্য নাগরিক সুজনের নির্বাহী সদস্য উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা, সিটি প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ফুলবাড়ী বার্তার সম্পাদক মো. তাজমিলুর রহমান নয়ন, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রতিনিধি মো. ইমরান চৌধুরী নিশাদ,মো.জাকির আহাম্মেদ, উপজেলা যুব জামাতের প্রচার ও আইসিটি সম্পাদক মো.শামীম ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো.খলিলুর রহমান, অরুণ কুমার, যুব উন্নয়নের ক্যাশিয়ার মো.রেজাউল ইসলাম রেজা, উদ্যোক্তা মো. শামীম হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো.মেজবাহুর রহমান।

এ সময় ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মাই টিভি প্রতিনিধি মো.ফিজারুল ইসলাম ভুট্টু, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন উর রশিদ, ফুলবাড়ী প্রেস ক্লাবের তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মো.নাইমুর ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন উদ্যোক্তা ও প্রশিক্ষনাথীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুব উন্নয়নের বিভিন্ন প্রকল্পের ১৫জন উদ্যোক্তার মাঝে ৮ লাখ ১০ হাজার টাকার যুবঋণের চেক প্রদান করা হয়। এছাড়া ৩০ জন গাভীপালন প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদপত্র প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়।

আলোচনায় বক্তারা বলেন,দেশের টেকসই উন্নয়নে যুবসমাজের অবদান অপরিহার্য। তরুণরা আধুনিক প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। 

ভোরের আকাশ/মো.আ.

প্রেস ক্লাবজাতীয় যুব দিবসদিনাজপুর

শেয়ার করুন: