শিরোনাম
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্ক

সাবেক সেনা সদস্যের হাত-পা বেধে জমি লিখে নেওয়ার অভিযোগ স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাবেক সেনা সদস্যের হাত-পা বেধে জমি লিখে নেওয়ার অভিযোগ স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে
সাবেক সেনা সদস্যের হাত-পা বেধে জমি লিখে নেওয়ার অভিযোগ স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে

নেত্রকোনা পৌরসভার মাহমুদপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আবদুল মজিদ শেখের হাত-পা বেধে জমির কাগজে লিখে নেওয়া ও পেনশনের ১ লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযো ওঠেছে তাঁরই ছেলে কাউসার, মেয়ে নূর জাহান আক্তার ও স্ত্রী হোসনে আরা বেগমের বিরুদ্ধে। 

এ ঘটনায় আবদুল মজিদ শেখ নেত্রকোনা থানা ও বিজ্ঞ আমলী আদালত নেত্রকোনায় মামলা করেছেন। কিন্তু কোন প্রতিকার পাচ্ছে না বলে অভিযোগ ওঠেছে। গতকাল সোমবার নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের বিষয়টি জানান আবদুল মজিদ শেখ।

অভিযোগে জানা গেছে, নেত্রকোনা পৌসভার মাহমুদপুর গ্রামের মো. আবদুল মজিদ শেখ একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। চাকুরি থেকে অবসরে যাওয়ার পর তাঁর স্ত্রী হোসনে আরা বেগম জমি তার (স্ত্রী) ও সন্তানদের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। আবদুল মজিদের সাথে আপত্তিকর আচরণ শুরু করে স্ত্রী ও সন্তানরা। 

এরই মধ্যে গত ১৭ অক্টোবর দুপুরের খাওয়া শেষে নিজ বসত ঘরে বিশ্রাম নেওয়ার সময় স্ত্রী হোসনে আরা বেগমের নির্দেশে ছেলে কাউসার ও মেয়ে নূর জাহান আক্তার সোমা বাবা আবদুল মজিদকে হাত-পা রশি দিয়ে বেধে জমি ছেলেদের নামে লিখে নেয়। 

পরে আবদুল মজিদকে বিষ প্রয়োগে মেরে ফেলার চেষ্টা করেন স্ত্রী হোসনে আরা বেগম। ওই সময় তারই মেয়ে পেনশনের ১ লাখ ১৯ হাজার টাকা জের করে নিয়ে যায়। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিলে তাকে উদ্ধার করেন। 

এরপর পেনশনের সমস্ত টাকা স্ত্রী ও সন্তানদের দেওয়ার জন্য বলে, তা না হলে খুন করার হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আবদুল মজিদ শেখ বাদী হয়ে গত ২৭ অক্টোবর বিজ্ঞ আমলী আদালত নেত্রকোনা সদরে ছেলে কাউসার, স্ত্রী হোসনে আরা বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। 

অন্যদিকে আবদুল মজিদ শেখ এ ঘটনার বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে গত ১৮ অক্টোবর নেত্রকোনা থানায়ও স্ত্রী হোসনে আরা বেগম, ছেলে কাউসারসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ করেন। মামলা দায়ের করার পর আসামিরা তার সাথে ভাল ব্যবহার করতে শুরু করে। ঘটনার পর থেকে প্রাণের ভয়ে আবদুল মজিদ শেখ নিজ বাড়ি ছেড়ে অনত্র আশ্রয় নিয়েছেন। 

অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আবদুল মজিদ শেখের ছেলে কাউসার বলেন, আমার বাবার রাগী লোক। সব সময় আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আমার মার সাথেও খারাপ এমনকি মারধর পর্যন্ত করে। ঘটনার দিন আমার মা তাকে রশি দিয়ে হালকাভাবে বেধেছিল, কোন মারধর করা হয়নি। বিষয়টি আমাদের নিজেদের কিছুলোক বড় করে তুলেছে। তারা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে। আমরা এলাকার মুরুব্বীদের বিষয়টি জানিয়েছি। তাকে মামলা তুলে নেওয়ার জন্য জন্য বলা হয়েছে। 

অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আবদুল মজিদ শেখ বলেন, আমি একজন হতভাগা অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল। স্ত্রী সন্তানের হাতে জিম্মি হয়ে মৃত্যুর সাথে লড়াই করছি। আমার সমস্ত জায়গা জমি কৌশলে তারা লিখে নিয়েছে।  জায়গা জমি ফেরৎ দেওয়ার জন্য বললে তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। এখন আমি খুবই অসুস্থ হয়ে কস্টের মধ্যে আছি। সুষ্ঠু বিচার চেয়ে আদালতে মামলা ও থানায় অভিযোগ করেছি। আমি এখন বাড়ি ছেড়ে আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছি।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য স্ত্রী সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।    

ভোরের আকাশ/রই  



 

শেয়ার করুন: