শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেতন পরিশোধের আশ্বাসে

অবরোধ প্রত্যাহার, গাজীপুরে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি সুতা তৈরি কারখানার শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে এক ঘণ্টা পর আন্দোলন বন্ধ করেন তারা।

পরে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় শিনইউয়েন (বুলবুল নিট) নামে একটি সুতা তৈরি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ব্যস্ততম মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

শ্রমিকেরা জানান, মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার শিনইউয়েন (বুলবুল নিট) নামের কারখানাটিতে কয়েক মাস ধরে শ্রমিকদের বেতন দেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকেরা একাধিকবার কর্তৃপক্ষর সঙ্গে কথা বলতে গেলেও তাদের কাউকেই পাওয়া যাচ্ছে না। চীনা মালিক পরিচালিত ওই কারখানায় কয়েক মাস ধরেই তাদের অনুপস্থিতি থাকায় শ্রমিকদের বকেয়া পরিশোধ হয়নি। যার ফলে আজ বৃহস্পতিবার কাজে যোগদান করতে এসে শ্রমিকেরা বকেয়া বেতন চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে যোগদান করেন।  

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বেতন পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেছে। আমরা মালিক পক্ষের সঙ্গেও কথা বলেছি দ্রুত তাদের বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/মো.আ.

প্রত্যাহারশ্রমিকগাজীপুরঅবরোধ

শেয়ার করুন: