শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

চট্টগ্রামে গণপূর্তমন্ত্রী

ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে কঠোর হচ্ছে সরকার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২১ মে ২০২৬, ৭:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ভবন নির্মাণে অনিয়মের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। 

বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

গণপূর্তমন্ত্রী বলেন, আগে শুধু স্থাপত্য নকশা দিয়ে ভবনের প্ল্যান অনুমোদন দেওয়া হলেও এখন থেকে স্থাপত্য, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল ও প্লা¤ি^ংসহ পূর্ণাঙ্গ পরিকল্পনা একসঙ্গে জমা দিতে হবে।

এছাড়া অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটলে ভবনকে অকুপেন্সি সার্টিফিকেট দেওয়া হবে না এবং ওই সার্টিফিকেট ছাড়া কোনো ধরনের ইউটিলিটি সংযোগও মিলবে না। 

প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়ে তিনি বলেন, প্রকল্পগুলোর ৯০ থেকে ৯৫ শতাংশ কাজ শেষ হলেও বাকি অল্প কিছু কাজের কারণে জনগণ পুরো সুবিধা পাচ্ছে না| দ্রুত এসব প্রতিবন্ধকতা দূর করা গেলে আগামী কয়েক মাসের মধ্যেই বড় বড় প্রকল্পের সুফল মানুষ ভোগ করতে পারবে। 

জমি জটিলতার কারণে আটকে থাকা প্রকল্পগুলো দ্রুত সমাধানে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে গণপূর্তমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ছিল ডিসে¤^রের মধ্যে কিছু প্রকল্প শেষ করার। 

আরও পড়ুন

শেরপুরে সিএনজি-ড্রাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

কিন্তু এখন সেপ্টে¤^রের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে গত আট-দশ বছর ধরে প্রকল্পগুলো টেনে নেওয়া হয়েছে। এখন এগুলোর সমাপ্তি প্রয়োজন, যাতে জনগণ পুরোপুরি সুফল পায়।

 এসময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুলসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই
 

গৃহায়ণ ও গণপূর্তপ্রকৌশলী নুরুল করিম

শেয়ার করুন: