শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ আ. লীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ৬:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক অভিযানে আওয়ামী লীগের ৩ জন নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু মেম্বার এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আবু জাফর জামাল।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে জিনোদপুর ইউনিয়নের সভাপতি আব্দুর রউফকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে শিবপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ডা. আবু জাফর জামালকে রাত ১টার দিকে শিবপুর তার নিজ বাড়ি থেকে ও রাত ২টার দিকে শ্যামগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু মেম্বারকে তার বাড়ি থেকে আটক করা হয়।


আটক আব্দুর রউফের পরিবার জানায়, আব্দুর রউফ বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। সম্প্রতি তার হার্টে রিং পরানো হয়েছে, তাই আটকের পর তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে পরিবার উদ্বেগ প্রকাশ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

কোন অভিযোগে তারা আটক হয়েছেন, তা পরে জানানোর কথা বলেন।

ভোরের আকাশ/জাআ

আওয়ামীলীগ নেতাব্রাহ্মণবাড়িয়াআটক

শেয়ার করুন: