শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

"করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির শুরুতে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, কর্মকর্তা ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ এবং উপজেলা সমবায় অফিসার মো: মারুফ হোসেন। বক্তারা বলেন, সমবায় হলো পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। দেশের অর্থনৈতিক মুক্তি, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার আহ্বান জানান তারা।

আরও পড়ুন

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন এবং জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা আমির শাহজাহান আলী। এছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা আলোচনা সভায় অংশ নেন।

সমবায়ীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকারি সুযোগ-সুবিধা আরও বৃদ্ধির আশ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: