শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ৮:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঁচশ' শয্যা হতে ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়েছে।

গত ১৬ আগস্ট ২০২৬ তারিখ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ এর ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ এর উপসচিব শুক্লা সরকার এক প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা পাঁচশ' হতে বাড়িয়ে এক হাজার শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করার বিষয়টি নিশ্চিত করা হয়। 

ওই স্মারকে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা) এর ২১.০৫.২০২৬ তারিখের স্মারকের প্রেক্ষিতে এ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নিম্নোক্ত ছকে বর্ণিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।

যার অনুলিপি বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব, অর্থ মন্ত্রণালয়ের অনুবিবাগ-১ এর অর্থ বিভাগের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভাগে প্রদান করা হয়েছে।

এদিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা  সংখ্যা ৫০০ হতে ১০০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করায়  প্রধানমন্ত্রী তারেক রহমানকে

দিনাজপুরবাসীর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন

বাম্পার ফলনেও দুশ্চিন্তায় বোয়ালমারীর পাট চাষীরা

অপরদিকে সেবা প্রার্থীসহ দিনাজপুরের সাধারণ মানুষের প্রত্যাশা শুধু হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করলেই হবে না।  বিশেষজ্ঞ চিকিৎসকদের 

নিয়মিত রোগি দেখাসহ হাসপাতালে অন্যান্য সেবার মানও বৃদ্ধি করতে হবে। তবেই সাধারণ মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন।

ভোরের আকাশ/রই

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল

শেয়ার করুন: